০৮:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চাটখিলে ইমামের বাসায় ডাকাতি: ২ বছরের শিশুর গলায় ছুরি ধরে স্বর্ণালংকার লুট

  • নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:২০:৩১ পূর্বাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬
  • ১৬৩

চাটখিলটিভি ডেস্ক:

নোয়াখালীর চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নে এক মাদরাসা শিক্ষক ও মসজিদের ইমামের বাসাতে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেছে।

শুক্রবার ভোর ৪টার দিকে খিলপাড়া-নয়নপুর সড়কের বড় পোল সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। ডাকাতরা ২ বছরের এক শিশুর গলায় ছুরি ধরে পরিবারের সবাইকে জিম্মি করে স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।

ভুক্তভোগী বেলাল হোসেন লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার বাসিন্দা। তিনি বর্তমানে চাটখিলের খিরিহাটি মাদরাসায় শিক্ষকতা করেন এবং বড় পোল সংলগ্ন একটি মসজিদে ইমাম ও মুয়াজ্জিনের দায়িত্ব পালন করছেন। মসজিদের পাশেই একটি ভাড়া বাড়িতে তিনি সপরিবারে বসবাস করেন।

স্থানীয় গণমাধ্যমে এক স্বাক্ষাতকারে জানান , শুক্রবার ভোর ৪টার দিকে বেলাল হোসেন ফজরের আজান দিতে মসজিদে যান। এই সুযোগে ৩ জন ডাকাত তার ঘরে প্রবেশ করে। তারা ২ বছরের শিশু কন্যার গলায় ধারালো ছুরি ধরে স্ত্রী ও দুই সন্তানকে জিম্মি করে ফেলে। সন্তানদের প্রাণের ভয়ে চিৎকার করতে না পারায় ডাকাতরা অনায়াসেই ঘরের স্বর্ণালংকার ছিনিয়ে নেয়।

লুটতরাজ শেষে পালিয়ে যাওয়ার সময় ডাকাতরা ইমামকে এলাকা ছেড়ে চলে যাওয়ার জন্য চরম হুমকি-ধমকি দিয়ে যায়। এই ঘটনায় ভুক্তভোগী পরিবার এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

একজন ধর্মীয় হুজুরে বাড়িতে এমন বর্বরোচিত ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।

স্থানীয়দের মতে, ভোরে আজানের সময় যখন ইমামরা মসজিদে যান, সেই সময়টিকে টার্গেট করে অপরাধীরা সক্রিয় হয়ে উঠেছে। তারা দ্রুত এই চক্রটিকে শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

 সুত্রঃ প্রিয় নোয়াখালী

সর্বাধিক পঠিত

চাটখিলের শ্রমিক দল নেতা রাসেল হ*ত্যাকাণ্ডের সাবেক স্ত্রী ও তার প্রেমিক আটক।

চাটখিলে ইমামের বাসায় ডাকাতি: ২ বছরের শিশুর গলায় ছুরি ধরে স্বর্ণালংকার লুট

আপডেট: ১১:২০:৩১ পূর্বাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬