০৭:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আমেরিকার মাটিতে নোয়াখালীর সুনাম ছড়িয়ে যাচ্ছেন নোয়াখালীর কৃতি সন্তান হায়দার খান 

  • নিউজ ডেস্ক
  • আপডেট: ১২:২০:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
  • ৬৬

চাটখিল টিভি ডেক্স;

অত্যন্ত সুনামের সাথে আমেরিকার নিউইয়র্ক সিটি ফায়ার ডিপার্টমেন্ট এর ইনস্পেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন নোয়াখালীর কৃতি সন্তান এটিএম হায়দার খান।

তাঁর বাড়ি নোয়াখালী কবিরহাট উপজেলায়। তিনি নোয়াখালী কবিরহাট উপজেলার চাপরাশিরহাট এর অন্যতম সামাজিক ও মানবিক সংগঠন “মাষ্টার ওয়াজিউল্লাহ ফাউন্ডেশন এর কর্ণধার এবং ঐতিহ্যবাহী চাপরাশিরহাট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মাষ্টার ওয়াজিউল্লাহ এর মেয়ের জামাই।

মাষ্টার ওয়াজিউল্লাহ ফাউন্ডেশন এর মাধ্যমে গত বছর দেশের ইতিহাসে সর্ববৃহৎ ১০০ বল ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা হয় নোয়াখালী কবিরহাট উপজেলার চাপরাশিরহাট উচ্চ বিদ্যালয় মাঠে। যার মাধ্যমে নোয়াখালীর ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতি কে তুলে ধরা হয় বিশ্ব দরবারে। পাশাপাশি অসংখ্য সামাজিক ও মানবিক কাজ করে যাচ্ছে সংগঠনটি।

এবার তাদেরই পরিবারের আরেক সদস্য এটিএম হায়দার খান আমেরিকায় নিজ মেধা এবং যোগ্যতা দিয়ে প্রবাসের মাটিতে নোয়াখালী সুনাম কুড়াচ্ছেন। নোয়াখালী কে তুলে ধরছেন বিশ্ব দরবারের অনন্য এক উচ্চতায়।

নোয়াখালীর কৃতি সন্তানরা এভাবেই বিশ্বের বুকে স্থান করে নেবে নিজ যোগ্যতায়। তাঁর জন্য শুভ কামনা রইলো।

সর্বাধিক পঠিত

চাটখিলের শ্রমিক দল নেতা রাসেল হ*ত্যাকাণ্ডের সাবেক স্ত্রী ও তার প্রেমিক আটক।

আমেরিকার মাটিতে নোয়াখালীর সুনাম ছড়িয়ে যাচ্ছেন নোয়াখালীর কৃতি সন্তান হায়দার খান 

আপডেট: ১২:২০:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬