চাটখিল টিভি ডেস্কঃ
নোয়াখালীর চাটখিলে নিজের ছেলে মো. ইমতিয়াজ হোসেনকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ সাজিয়ে করা মামলায় মিথ্যা সাক্ষ্য দিতে অস্বীকৃতি জানানোর সূত্র ধরে এক সাক্ষী ও তার পরিবারের ওপর হামলার ঘটনা ঘটেছে।
শুক্রবার (১৫ মে) দুপুরে মামলার বাদী ও চাটখিল উপজেলার হাটপুকুরিয়া ঘাটলাবাগ ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের বিএনপি নেতা হাবিবুর রহমান ওরফে হাবিব মেম্বার এই মামলার ৩নং স্বাক্ষী মোশাররফের ওপর এই হামলা চালান বলে অভিযোগ উঠেছে।
স্বাক্ষী মোশাররফ বাদী হাবিবের আপন চাচাতো ভাই। তিনি এই মামলা সম্পর্কে কিছু না জানার কারণে স্বাক্ষী তালিকা থেকে নিজের নাম প্রত্যাহার করেছেন। সেই সূত্র ধরেই তার ও তার পরিবারের ওপর হামলা করা হয়।