০৮:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চাটখিলে পাকা সড়ক যেন মাটির রাস্তা: দিন-দুপুরে মাটি কাটার মহাউৎসব, প্রতিনিয়ত দুর্ঘটনা

চাটখিল টিভি ডেস্কঃ

নোয়াখালীর চাটখিল উপজেলার পাল্লা পাকা সড়কটি এখন যেন কোনো পাকা সড়ক নয়, অবিকল একটি কাঁচা মাটির রাস্তায় পরিণত হয়েছে। প্রশাসনের নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে দিনের আলোতেই চলছে ফসলি জমি মাটি কাটার মহাউৎসব। আর এই মাটি ট্রাক মাধ্যমে পরিবহনের সময় রাস্তায় পড়ে তৈরি হচ্ছে চরম বিপজ্জনক পরিস্থিতি, যার ফলে প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পুরো চাটখিল উপজেলা জুড়েই এখন অবৈধভাবে মাটি কাটার হিড়িক পড়েছে। ট্রাক থেকে চুইয়ে এবং চাকার সাথে লেগে থাকা নরম মাটি পাকা সড়কের ওপর পড়ে পুরু আস্তরণ তৈরি করেছে। একটু বৃষ্টি হলেই এই সড়কটি যেন মরণফাঁদে পরিণত হয়। আবার রোদ থাকলে পুরো এলাকা ধুলোবালিতে অন্ধকার হয়ে যায়, যা পথচারী ও চালকদের দৃষ্টিসীমা বাধাগ্রস্ত করছে।

সরেজমিনে দেখা যায়:

পাল্লা পাকা সড়কের বিভিন্ন অংশে ইঞ্চি খানেক পুরু মাটির আস্তরণ জমে আছে। স্থানীয় মোটরসাইকেল ও সিএনজি চালকদের সাথে কথা বলে জানা যায়, এই সড়কে চলাচল করতে গিয়ে প্রতিদিন কেউ না কেউ পিছলে পড়ে হাত-পা ভাঙছেন। বিশেষ করে রাতে বা ভোরের দিকে কুয়াশা বা হালকা শিশিরে রাস্তাটি এতটাই পিচ্ছিল হয়ে যায় যে ব্রেক ধরলেই গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাচ্ছে।
স্থানীয় এক ভুক্তভোগী ক্ষোভ প্রকাশ করে বলেন, “এটাকে এখন আর পাকা সড়ক চেনার উপায় নেই। দেখে মনে হয় কোনো কাদামাটির খেত। দিনের আলোতে শত শত ট্রাক মাটি নিয়ে যাচ্ছে, রাস্তা নষ্ট করছে, অথচ দেখার কেউ নেই।”

প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন:

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, চাটখিল উপজেলা প্রশাসন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাউকে এভাবে ফসলি জমি নষ্ট করে বা বাণিজ্যিক উদ্দেশ্যে মাটি কাটার কোনো অনুমতি দেয়নি। অনুমতি না থাকা সত্ত্বেও উপজেলার বিভিন্ন পয়েন্টে প্রকাশ্যেই চলছে এই উৎসব।

প্রশাসনের এই রহস্যজনক নীরবতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল। প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটলেও কার্যকর কোনো ভ্রাম্যমাণ আদালত বা অভিযান না থাকায় মাটি খেকোরা দিন দিন আরও বেপরোয়া হয়ে উঠছে।

অনতিবিলম্বে এই অবৈধ মাটি কাটা বন্ধ করতে এবং পাল্লা পাকা সড়কটি পরিষ্কার করে যাতায়াতের উপযোগী করার জন্য চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগী এলাকাবাসী।

সর্বাধিক পঠিত

চাটখিলের শ্রমিক দল নেতা রাসেল হ*ত্যাকাণ্ডের সাবেক স্ত্রী ও তার প্রেমিক আটক।

চাটখিলে পাকা সড়ক যেন মাটির রাস্তা: দিন-দুপুরে মাটি কাটার মহাউৎসব, প্রতিনিয়ত দুর্ঘটনা

আপডেট: ০১:৪১:১৮ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬