০৮:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চাটখিলে সরকারি চিকিৎসায় ৫০০ টাকা ‘ভিজিট’ দাবি ভুক্তভোগীর ক্ষোভ প্রকাশ

  • নিউজ ডেস্ক
  • আপডেট: ০২:৪৩:৩১ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬
  • ১৩৩

বিশেষ প্রতিবেদক:

বিনামূল্যে সরকারি চিকিৎসাসেবা পাওয়ার আশায় চাটখিল সরকারি হাসপাতালে গিয়ে চরম হয়রানি, অপমান ও চাঁদাবাজির শিকার হওয়ার অভিযোগ উঠে এসেছে।

চাটখিল সরকারি হাসপাতালের চিকিৎসক তথা পরিচালকের সহকারী বিরুদ্ধে ৫০০ টাকা ‘ভিজিট’ দাবি এবং বিনামূল্যে সরবরাহের ওষুধ চুরির বিবরণ দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি বিস্ফোরক পোস্ট করেছেন এক ভুক্তভোগী নারী। পোস্টটি প্রকাশের পর থেকেই স্থানীয় সামাজিক মাধ্যমে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী তার ফেসবুক পোস্টে লিখেছেন, তিনি তার বৃদ্ধা শাশুড়ীকে চিকিৎসার জন্য চাটখিল সরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে পৌঁছানোর পর পরিচালকের সহযোগী বা সহকারী পরিচয়ে এক ব্যক্তি সরাসরি ৫০০ টাকা ফি (ভিজিট) দাবি করেন। ভুক্তভোগী সরকারি হাসপাতালে কেন ভিজিট দিতে হবে জানতে চাইলে ওই ব্যক্তি স্পষ্টভাবে জানিয়ে দেন—”নয়ন স্যার ভিজিট ছাড়া হাসপাতালে ডাক্তার দেখেন না।”

টাকা না দিয়ে চিকিৎসকের কক্ষে প্রবেশ করলে সম্পূর্ণ উল্টো পরিস্থিতির মুখোমুখি হতে হয়। অভিযোগ করা হয়, চিকিৎসক রোগী দেখা তো দূরের কথা, উল্টো রোগীর স্বজনকে চরম তাচ্ছিল্য ও অপমান করে কক্ষ থেকে একপ্রকার তাড়িয়ে দেন।

সামাজিক যোগাযোগমাধ্যমের ওই পোস্টে হাসপাতালের ওষুধ চুরি নিয়েও চরম ক্ষোভ প্রকাশ করা হয়। ভুক্তভোগী লেখেন, গর্ভবতী মায়েদের জন্য বরাদ্দকৃত ক্যালসিয়ামসহ জরুরি প্রয়োজনীয় ওষুধগুলো সাধারণ রোগীদের না দিয়ে গায়েব করে দেওয়া হচ্ছে। হাসপাতালের ঝাড়ুদার থেকে শুরু করে পরিচালক পর্যন্ত একটি শক্তিশালী চক্র এই সরকারি ওষুধ চুরির সঙ্গে জড়িত বলে দাবি করেন তিনি।

পোস্টের শেষ অংশে নিজের হতাশা প্রকাশ করে ভুক্তভোগী প্রশ্ন তোলেন—”এগুলা দেখার কি কেউ নেই? এদের দৌরাত্ম্য আর কতদিন চলবে?”

সরকারি বেতনভুক্ত একজন দায়িত্বশীল চিকিৎসকের এমন অমানবিক আচরণ ও হাসপাতালের অনিয়ম নিয়ে সাধারণ মানুষের মধ্যে প্রবল ক্ষোভ ছড়িয়ে পড়েছে। উপজেলার প্রান্তিক ও অসচ্ছল মানুষের শেষ ভরসাস্থল এই সরকারি হাসপাতালে কেন ফি দিতে হবে এবং সরকারি ওষুধ কেন কালোবাজারে চলে যাবে—তা নিয়ে প্রশ্ন তুলেছেন সচেতন মহল।

ঘটনাটির সুষ্ঠু তদন্তপূর্বক অভিযুক্ত চিকিৎসক ও জড়িত ওষুধ চোর সিন্ডিকেটের বিরুদ্ধে অনতিবিলম্বে কঠোর আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার জন্য স্বাস্থ্য বিভাগ ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি করছেন চাটখিলের সর্বস্তরের জনগণ।

সর্বাধিক পঠিত

চাটখিলের শ্রমিক দল নেতা রাসেল হ*ত্যাকাণ্ডের সাবেক স্ত্রী ও তার প্রেমিক আটক।

চাটখিলে সরকারি চিকিৎসায় ৫০০ টাকা ‘ভিজিট’ দাবি ভুক্তভোগীর ক্ষোভ প্রকাশ

আপডেট: ০২:৪৩:৩১ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬