০১:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চাটখিলে বিশেষ অভিযানে ইয়াবা, গাঁজা ও নগদ টাকাসহ ১০ জন গ্রেপ্তার

  • নিউজ ডেস্ক
  • আপডেট: ০১:৩৬:১৮ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
  • ৩২৩

নোয়াখালীর চাটখিলে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৩১ পিস ইয়াবা ট্যাবলেট, ১০০ গ্রাম গাঁজা, মাদক বিক্রয়ের নগদ ২৭ হাজার ২৭৫ টাকা এবং মাদক সেবনের বিভিন্ন সরঞ্জামসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৬ আগস্ট) বিকেলে চাটখিল পৌরসভার বাজার এলাকার মাছ বাজারে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— মো. ওমর ফারুক (২৪), আশিক দাশ অভি (২৩), মো. জাহিদুল ইসলাম (২২), শাকিবুল হাসান (২০), মো. নয়ন (২০), মো. রবিউল ইসলাম (২৩), মো. এমরান হোসেন নাজিম (২৫), মো. মান্নান হোসেন (৩৬), মো. রবিউল আলম (২০) এবং মাজহারুল ইসলাম শিমুল (২১)।

চাটখিল থানা সূত্রে জানা যায়, অভিযানের সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৩১ পিস ইয়াবা ট্যাবলেট, ১০০ গ্রাম গাঁজা, মাদক বিক্রয়ের ২৭ হাজার ২৭৫ টাকা, ১০টি গ্যাস লাইট, টাকা দিয়ে তৈরি ৬টি মাদক সেবনের পাইপ, ৮টি ব্যবহৃত বোতলের কর্ক এবং ১০ টুকরা ফুয়েল পেপার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব আলামত জব্দতালিকা প্রস্তুত করে জব্দ করা হয়েছে।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মোন্নাফ বিষয়টি নিশ্চিত করে জানান, এসআই মুহাম্মদ মুসলিম, এসআই টুটন মজুমদার, এসআই মামুনুর রশিদ, এএসআই শাহ আলম গাজী, এএসআই মো. জাহাঙ্গীর হোসেন, এএসআই মো. আলী হোসেন ও এএসআই মো. হাছানসহ পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে মাদক ব্যবসায়ী, তাদের সহযোগী এবং মাদকসেবীদের গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে উদ্ধার হওয়া মাদকদ্রব্য, মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম ও নগদ অর্থ জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

ওসি আব্দুল মোন্নাফ বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান চলমান রয়েছে। সমাজ থেকে মাদকের বিস্তার রোধে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

সর্বাধিক পঠিত

চাটখিলের শ্রমিক দল নেতা রাসেল হ*ত্যাকাণ্ডের সাবেক স্ত্রী ও তার প্রেমিক আটক।

চাটখিলে বিশেষ অভিযানে ইয়াবা, গাঁজা ও নগদ টাকাসহ ১০ জন গ্রেপ্তার

আপডেট: ০১:৩৬:১৮ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬