০৮:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জন্মহার বাড়াতে সন্তানপ্রতি প্রায় ৭০ হাজার ডলার সহায়তা দিবে সিঙ্গাপুর।

  • নিউজ ডেস্ক
  • আপডেট: ০২:২২:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
  • ৫৯

সিঙ্গাপুরে জন্মহার রেকর্ড কমে প্রতি নারীর বিপরীতে ০. ৮৭ সন্তানে নেমে যাওয়ায় পরিবারগুলোকে সন্তানপ্রতি প্রায় ৭০ হাজার সিঙ্গাপুর ডলার (প্রায় ৬৭ লাখ টাকা) পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

এর পাশাপাশি অভিভাবকদের জন্য বর্ধিত মাতৃত্ব ও পিতৃত্বকালীন ছুটি এবং আবাসন সহায়তার ব্যবস্থাও বাড়ানো হচ্ছে।

কম জন্মহারের কারণে সিঙ্গাপুর ধীরে ধীরে ‘অতি-বয়স্ক’ জনসংখ্যার সমাজে পরিণত হচ্ছে।

দেশটির মোট জনসংখ্যার ২১ শতাংশের বেশি মানুষের বয়স ইতোমধ্যে ৬৫ বছর বা তার বেশি।

সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লরেন্স ওং স্বীকার করেছেন, শুধু আর্থিক প্রণোদনা দিয়ে জন্মহারের পতন ঠেকানো সম্ভব নাও হতে পারে।

দেরিতে সন্তান নেওয়া, কর্মক্ষেত্রের চাপ এবং মানুষের পরিবর্তিত জীবনযাপন ও পছন্দকেও তিনি জন্মহার কমার গুরুত্বপূর্ণ কারণ হিসেবে উল্লেখ করেছেন।

তাই জনসংখ্যা ও কর্মক্ষম জনগোষ্ঠীর সংকোচন ধীর করতে সিঙ্গাপুর পরিবারগুলোকে আরও শক্তিশালী সহায়তা দেওয়ার পাশাপাশি অভিবাসন অব্যাহত রাখার পরিকল্পনা করছে।

সূত্র: Financial Times

সর্বাধিক পঠিত

চাটখিলের শ্রমিক দল নেতা রাসেল হ*ত্যাকাণ্ডের সাবেক স্ত্রী ও তার প্রেমিক আটক।

জন্মহার বাড়াতে সন্তানপ্রতি প্রায় ৭০ হাজার ডলার সহায়তা দিবে সিঙ্গাপুর।

আপডেট: ০২:২২:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬