
চাটখিল (নোয়াখালী):
ইসলামী আন্দোলন বাংলাদেশ চাটখিল উপজেলা শাখার ২০২৭-২৮ সেশনের নতুন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
গত ১৪ সেপ্টেম্বর ২০২৬ (সোমবার) বাদ আসর চাটখিল শহরের “কাচ্চি ডাইন” রেস্তোরাঁয় আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে এই কমিটি গঠন করা হয়।
মাওলানা মুহাম্মাদ শামছুল ইসলাম-এর সভাপতিত্বে এবং মাওলানা মুহাম্মাদ আব্দুল কাদের-এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় শূরা কমিটির সদস্য মুফতি মোঃ আছেম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের নোয়াখালী জেলা শাখার সভাপতি মাওলানা খোরশেদ আলম ত্বলহা, জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আবদুর রহিম এবং জেলা সহ-দাওয়াহ ও জনশক্তি সম্পাদক মাওলানা ফখরুল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে নবগঠিত কমিটির তালিকা প্রকাশ করা হয়।
কমিটির দায়িত্বশীলবৃন্দ:
সভাপতি: মাওলানা শামছুল ইসলাম
সহ-সভাপতি: মাওলানা আব্দুর রহমান শাহেদ, গাজী হুমায়ুন কবীর, মাওলানা ইয়াছিন
সেক্রেটারি: মাওলানা আব্দুল কাদের
জয়েন্ট সেক্রেটারি: হাফেজ ওসমান গনি
সাংগঠনিক সম্পাদক: মুহাম্মাদ ফায়সাল হোসেন
প্রচার সম্পাদক: মুহাম্মাদ জুনায়েদ আহম্মেদ
অর্থ ও প্রকাশনা সম্পাদক: হাফেজ মনজুর এলাহী
প্রশিক্ষণ সম্পাদক: মুফতি শরিফুল ইসলাম রহমানী
দাওয়াহ্ ও জনশক্তি সম্পাদক: মুহাম্মদ জহিরুল ইসলাম
আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক: ডা. মুহাম্মদ নাসিরুদ্দীন
ছাত্রী ও মহিলা ইউনিট সম্পাদক: মাওলানা শাহেদুল করীম
ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক: মুহাম্মদ আবুল বাশার
শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক: নূর হোসেন রিপন
নির্বাচন ও জনপ্রতিনিধি সম্পাদক: মাওলানা আল-আমীন
নির্বাহী সদস্য:
মাওলানা নূরুল ইসলাম, হাফেজ সালেহ আহমদ, ডা. ইয়াছিন আরাফাত আশিক, হাজী নজির আহমদ, মাওলানা নূরুল করীম বেলাল, আহসান উল্লাহ স্বপন এবং মোশাররফ হোসেন।

















