
নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ভিসার আবেদন টানা দ্বিতীয়বারের মতো প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। বার্তা সংস্থা রয়টার্স জানায় এই তথ্য।
বুধবার আব্বাসের দপ্তরকে এই সিদ্ধান্তের কথা জানানোর পাশাপাশি তার সফরসঙ্গী হতে চাওয়া আরও ডজনখানেক ফিলিস্তিনি কর্মকর্তার ভিসার আবেদনও বাতিল করা হয়েছে।
এর ফলে গত বছরের মতো এবারও আব্বাস যেন ভার্চুয়ালি অধিবেশনে ভাষণ দিতে পারেন, সেজন্য জাতিসংঘের কাছে একটি প্রস্তাব জমা দিয়েছে ফিলিস্তিনি মিশন।
সূত্র : রয়টার্স
(

















