০৮:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চাটখিলে যুবদল নেতার বিরুদ্ধে ড্রেজারে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ

  • নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:১১:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • ১৮৩

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

চাটখিলে যুবদল নেতার বিরুদ্ধে ড্রেজারে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি:
নোয়াখালীর চাটখিল উপজেলায় ফসলি জমিতে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে পরকোট ইউনিয়ন যুবদলের সভাপতি সোহেল হোসেনের বিরুদ্ধে।

স্থানীয়দের অভিযোগ, উপজেলার পরকোট ইউনিয়নের দশঘরিয়া ফায়ার সার্ভিস স্টেশনের দক্ষিণ পাশে অবস্থিত উর্বর ফসলি জমি থেকে বেশ কিছুদিন ধরে ড্রেজার মেশিনের মাধ্যমে বালু উত্তোলন করা হচ্ছে। এতে আশপাশের কৃষিজমি ভাঙন ও ধসের ঝুঁকিতে পড়েছে বলে দাবি করেছেন স্থানীয় কৃষকরা।

অভিযোগ রয়েছে, রাজনৈতিক প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে ওই এলাকায় বালু উত্তোলন করা হচ্ছে। এ কাজে স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করছেন বলেও স্থানীয়দের মধ্যে আলোচনা রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত সোহেল হোসেনের বক্তব্য জানা যায়নি।

স্থানীয় কৃষকদের দাবি, ফসলি জমি থেকে অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের ফলে কৃষিজমির স্বাভাবিক পরিবেশ ও ভূমির স্থিতিশীলতা নষ্ট হচ্ছে। পাশাপাশি আশপাশের জমি ধসে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এতে কৃষি ও স্থানীয় পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন তারা।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কৃষক বলেন, প্রভাবশালী মহলের ভয়ে তারা প্রকাশ্যে প্রতিবাদ করতে পারছেন না। প্রশাসনের নজরদারি ও কার্যকর ব্যবস্থা না থাকলে ভবিষ্যতে আরও বড় ধরনের ক্ষতি হতে পারে বলে তারা আশঙ্কা করছেন।

এদিকে ফসলি জমি রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অবৈধ ড্রেজার অপসারণ এবং বালু উত্তোলনের অভিযোগ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় কৃষক ও সচেতন এলাকাবাসী।

সর্বাধিক পঠিত

চাটখিলের শ্রমিক দল নেতা রাসেল হ*ত্যাকাণ্ডের সাবেক স্ত্রী ও তার প্রেমিক আটক।

চাটখিলে যুবদল নেতার বিরুদ্ধে ড্রেজারে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ

আপডেট: ১১:১১:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬