০৮:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চাটখিলে যুবকের মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে মোটরসাইকেল মোবাইল ও মানিব্যাগ ছিনতাই।

  • নিউজ ডেস্ক
  • আপডেট: ১২:৫৬:২০ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • ৩১০

নোয়াখালীর চাটখিল উপজেলার বদলকোট ইউনিয়নের মাওলানা বাজার এলাকায় এক যুবকের মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে মোটরসাইকেল, মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনতাই করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

রোববার (২৮ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে মাওলানা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আহত যুবকের নাম নাজমুল ইসলাম। তিনি উপজেলার ভাওর রিয়াজ উদ্দিন মিজি বাড়ির সৌদি প্রবাসী মনির হোসেনের ছেলে।

আহত নাজমুলের পরিবারের অভিযোগ, চাটখিল পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ভীমপুর গ্রামের মৌলভী বাড়ি, প্রকাশ সোহেল কমিশনারের বাড়ির আলমগীরের ছেলে রিনবি (২০) নাজমুলকে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করেন। পরে তার কাছ থেকে একটি মোটরসাইকেল, মোবাইল ফোন ও মানিব্যাগ নিয়ে যান।

ঘটনার পর মাওলানা বাজারের এক ব্যবসায়ী নাজমুলকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দেন। তবে মাথায় গুরুতর আঘাত থাকায় উন্নত চিকিৎসার জন্য তাকে নোয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়।

সর্বাধিক পঠিত

চাটখিলের শ্রমিক দল নেতা রাসেল হ*ত্যাকাণ্ডের সাবেক স্ত্রী ও তার প্রেমিক আটক।

চাটখিলে যুবকের মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে মোটরসাইকেল মোবাইল ও মানিব্যাগ ছিনতাই।

আপডেট: ১২:৫৬:২০ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬