
নোয়াখালীর চাটখিলে শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণ ও বি/কাশের লক্ষ্যে শুরু হতে যাচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২০২৭ (সিজন-২)’ প্রতিযোগিতা।
আগামী ৫ নভেম্বর (বৃহস্পতিবার) বিকেল ৩টায় চাটখিল পাঁচগাঁও সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠান অ/নুষ্ঠিত হবে।
দেশব্যাপী ১০ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণের উদ্দেশ্যে সরকার এ প্রতিযোগিতার আয়োজন করেছে। বৃহস্পতিবার বিকেল ৩টায় খুলনা জেলা স্টেডিয়াম থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি, আনুষ্ঠানিকভাবে সারাদেশে এ প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করবেন।
এ উপলক্ষে চাটখিল পাঁচগাঁও সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মূল উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি প্রজেক্টরের মাধ্যমে সম্প্রচার করা হবে। একই সঙ্গে চাটখিল উপজেলা পর্যায়ের প্রতিযোগিতারও আ/নুষ্ঠানিক উদ্বোধন করা হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের।
চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান
সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে অনুষ্ঠানে উপস্থিত থেকে আয়োজন সফল করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।
আয়োজকদের প্রত্যাশা, এ প্রতিযোগিতার মাধ্যমে চাটখিলের শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা বিকশিত হবে এবং ভবিষ্যতে জাতীয় পর্যায়ে প্রতিভাবান খেলোয়াড় তৈরির সুযোগ সৃষ্টি হবে।
















