০৪:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভূমিসেবা মেলা ২০২৬ উপলক্ষে চাটখিলে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিতl

  • নিউজ ডেস্ক
  • আপডেট: ০৩:১১:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
  • ৬৬

নোয়াখালীর চাটখিল উপজেলায় ভূমিসেবা মেলা ২০২৬ উপলক্ষে জনসচেতনতামূলক এক সভা অনুষ্ঠিত হয়েছে।

“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত সভায় অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান এবং ই-নামজারি সহজে নিষ্পত্তির বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

চাটখিল উপজেলা ভূমি অফিসের আয়োজনে এবং ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মিজানুর রহমান।

সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) নিশাত ফারাবী।
সভায় বক্তারা বলেন, ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে জনগণ এখন ঘরে বসেই ভূমি উন্নয়ন কর পরিশোধ এবং ই-নামজারির আবেদন ও নিষ্পত্তি করতে পারছেন। এতে ভোগান্তি কমছে এবং সেবা প্রাপ্তি সহজ হচ্ছে।

এ সময় উপস্থিত সাধারণ জনগণকে অনলাইনে ভূমি সংক্রান্ত সেবা গ্রহণে উদ্বুদ্ধ করা হয় এবং সঠিক পদ্ধতি সম্পর্কে দিকনির্দেশনা প্রদান করা হয়।

সর্বাধিক পঠিত

নোয়াখালীতে মেয়েকে ধ’র্ষণের অভিযোগে বাবা গ্রে*প্তার

ভূমিসেবা মেলা ২০২৬ উপলক্ষে চাটখিলে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিতl

আপডেট: ০৩:১১:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬