০১:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চাটখিলে নবজাতকের পা ভাঙার অভিযোগ, পরে ৩০ হাজার টাকায় আপস

  • নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:১২:০৫ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
  • ৩৯

চাটখিল টিভি ডেস্কঃ

নোয়াখালীর চাটখিল উপজেলায় একটি বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে নবজাতকের পা ভেঙে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলেও পরবর্তীতে পরিবারের সঙ্গে ৩০ হাজার টাকায় আপস হয়েছে বলে জানা গেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, সোনাইমুড়ি উপজেলার দেউটি ইউনিয়নের পিতাম্বরপুর এলাকার বাসিন্দা মো. ইয়াকুব চৌধুরী তার স্ত্রী স্বর্ণা (২০)-এর প্রসবের জন্য গত ২২ জুন ২০২৬ তারিখে চাটখিল দক্ষিণ বাজারস্থ “চাটখিল নরমাল ডেলিভারী হাসপাতাল (প্রাঃ)” এ ভর্তি করান। ওইদিন সকাল সাড়ে ১০টার দিকে স্বাভাবিক প্রসবের মাধ্যমে একটি সন্তান জন্মগ্রহণ করে।

পরবর্তীতে মা ও নবজাতককে বাড়িতে নিয়ে যাওয়ার পর থেকেই শিশুটি অস্বাভাবিকভাবে কান্নাকাটি করতে থাকে। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন হয়ে গত ২৫ জুলাই শিশুটিকে চাটখিলের পাল্লা বাজার সড়কের একটি বেসরকারি হাসপাতালে শিশু বিশেষজ্ঞের কাছে নেওয়া হলে পরীক্ষায় নবজাতকের বাম পায়ের উরুর হাড় ভাঙা ধরা পড়ে।

এ ঘটনায় শিশুটির পিতা মো. ইয়াকুব চৌধুরীর অভিযোগ, প্রসবের সময় সংশ্লিষ্ট হাসপাতালের কর্তব্যরত ডাক্তার বা নার্সের অবহেলার কারণে তার সন্তানের এই শারীরিক ক্ষতি হয়েছে। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে পরামর্শ করে তিনি চাটখিল থানায় হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।

চাটখিল থানার সংশ্লিষ্ট সূত্র জানায়, লিখিত অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা জানানো হয়।

তবে অভিযোগ দায়েরের পর হাসপাতাল কর্তৃপক্ষ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিকে ব্যবহার করে তাদের ওপর চাপ প্রয়োগ করে বলে দাবি করেছেন ভুক্তভোগী পরিবার। একপর্যায়ে চাপের মুখে হাসপাতাল কর্তৃপক্ষ নবজাতকের পরিবারের সঙ্গে ৩০ হাজার টাকার বিনিময়ে আপস করে।

ভুক্তভোগী পরিবার জানায়, শিশুটির চিকিৎসায় তাদের এক লক্ষ টাকারও বেশি ব্যয় হয়েছে। এরপরও পরিস্থিতির কারণে তারা বিষয়টি মেনে নিতে বাধ্য হয়েছেন বলে জানিয়েছেন।

ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।

সর্বাধিক পঠিত

অস্বাস্থ্যকর পরিবেশে চিকিৎসাসেবা: চাটখিলে নোমান হাসপাতালকে জরিমানা

চাটখিলে নবজাতকের পা ভাঙার অভিযোগ, পরে ৩০ হাজার টাকায় আপস

আপডেট: ১১:১২:০৫ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬