০৯:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবাদিক কামরুল কাননের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, থানায় অভিযোগ

  • নিউজ ডেস্ক
  • আপডেট: ০৩:৩৯:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
  • ১৬৪

চাটখিল টিভি ডেস্কঃ

নোয়াখালীর চাটখিলে এক সাংবাদিকের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী সাংবাদিক কামরুল কানন।

অভিযোগ সূত্রে জানা যায়, কামরুল কানন একটি বেসরকারি টেলিভিশনের নোয়াখালী জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। পাশাপাশি তিনি নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের ট্রেজারার এবং নোয়াখালী টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

গত ১৮ জুলাই তিনি তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে রাজনৈতিক দুর্বৃত্তায়ন নিয়ে একটি পোস্ট করেন, যেখানে তিনি কারও নাম বা পরিচয় উল্লেখ করেননি।

অভিযোগে উল্লেখ করা হয়, ওই পোস্ট দেওয়ার পরপরই অভিযুক্তরা নিজেদের ফেসবুক আইডিতে তার নাম ও ছবি বিকৃত করে বিভিন্ন পোস্ট দিয়ে অপপ্রচার চালায় এবং তাকে হুমকি দিতে থাকে। অভিযুক্তদের মধ্যে রয়েছেন—মো. সুমন, মোহন (প্রকাশ ‘ঠোঁট কাটা মোহন’), রাজু খান, মহিন এবং হাফিজুর রহমান শাওন।

কামরুল ইসলাম কানন অভিযোগ করেন, ১ ও ২ নম্বর আসামি এলাকায় নিজেদের যুবদল পরিচয়ে প্রভাব বিস্তার করে এবং একটি সংসদীয় আসনের এমপির সাথে সখ্যতার কথা বলে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে জমি দখলসহ বিভিন্ন অপকর্মে জড়িত। ৩ নম্বর আসামি অতীতে সশস্ত্র ক্যাডার হিসেবে পরিচিত ছিল এবং মাদক ব্যবসার সঙ্গেও জড়িত বলে অভিযোগ রয়েছে। অন্যদিকে ৫ নম্বর আসামি এসব অপপ্রচারমূলক পোস্ট বিভিন্ন ফেসবুক গ্রুপে ছড়িয়ে দিয়ে তার মানহানি করছে।

তিনি আরও জানান, অভিযুক্তদের এসব কর্মকাণ্ড তার দীর্ঘ দুই দশকের সাংবাদিকতা জীবনের সুনাম ক্ষুণ্ন করেছে এবং তিনি বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এ ঘটনায় তিনি চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মুন্নাফ অভিযোগের সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তিনি বলেন, অভিযোগটি তদন্ত করে দেখা হবে এবং প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে

সর্বাধিক পঠিত

চাটখিলে ইসলামী আন্দোলন বাংলাদেশের গৃহনির্মাণ সামগ্রী হস্তান্তর

সাংবাদিক কামরুল কাননের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, থানায় অভিযোগ

আপডেট: ০৩:৩৯:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬