
স্টাফ রির্পোটারঃ
নোয়াখালীর চাটখিল থানা পুলিশ ঢাকা বিমানবন্দর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে মোট ৯টি মামলার পরোয়ানাভুক্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ৬টি সিআর সাজা এবং ৩টি সাধারণ সিআর মামলার ওয়ারেন্ট ছিল।
গ্রেফতারকৃত আসামির নাম মোঃ ফখরুল ইসলাম জাহাঙ্গীর। তিনি চাটখিল থানার ০১ নং শাহাপুর ইউনিয়নের শাহাপুর (রৌশন আলী বেপারী বাড়ী) গ্রামের মৃত মোঃ আবুল হোসেন লেদার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, নোয়াখালী জেলার পুলিশ সুপার জনাব এন এম নাসিরুদ্দিনের সার্বিক দিক-নির্দেশনায় এবং চাটখিল সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব মনীষ দাশের তত্ত্বাবধানে এই অভিযানটি পরিচালিত হয়। চাটখিল থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ আব্দুল মোন্নাফের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মোহাম্মদ শাহজাহান, এসআই (নিরস্ত্র) মোহাম্মদ শফিউল ইসলাম এবং এসআই (নিরস্ত্র) মোঃ নুর মিয়াসহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় ঢাকা বিমানবন্দর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সিআর সাজা- ১২৯/২৮ (পাহাড়তলী থানা), দায়রা মামলা নং- ৪৯৪০/১৯; সিআর সাজা- ৭১১/১৯ (ডাবলমুড়িং), দায়রা- ১৯০৮/২২ (৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড); সিআর সাজা অর্থজারী মোকদ্দমা নং- ৩৪২/২০২৩ ও ২০৭/২০২৩; সিআর- ১২৯/১৯, দায়রা- ৪৯৪০/১৯ (১ বছরের সাজাপ্রাপ্ত); সিআর সাজা- ১০০/১৮, দায়রা- ১৭৪৪/১৯ ছাড়াও সিআর- ৫৩৩/২৩ (রাঙ্গুনিয়া), সিআর- ৭১১/১৯ (ডাবলমুড়িং) এবং সিআর- ২০৪৫/২১ (কোতোয়ালী) সহ মোট ৯টি মামলার পরোয়ানা জারি ছিল।
চাটখিল থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, গ্রেফতারকৃত আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। অপরাধ দমনে চাটখিল থানা পুলিশের এমন বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
















