
চাটখিল টিভি ডেক্স :
নোয়াখালীর চাটখিলে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) উপজেলার সিংবাহুড়া এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী অভিযুক্তকে ৫০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান পরিচালনা করেন চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মিজানুর রহমান। এ সময় অবৈধভাবে ড্রেজার মেশিন ব্যবহার করে বালু উত্তোলন বন্ধ করে দেওয়া হয়। অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানিয়েছে।






















