০৭:৫২ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চাটখিলে ই*য়াবাসহ মা’দক ব্যবসায়ী গ্রে*প্তার

  • নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:২৭:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
  • ৬৯

চাটখিল টিভি ডেক্স;

নোয়াখালীর চাটখিলে বিশেষ অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. শাহাব উদ্দিন (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৮ আগস্ট) রাত ১২টা ৩৫ মিনিটের দিকে উপজেলার ৯ নম্বর খিলপাড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব দেলিয়াই এলাকার উত্তর দেলিয়াই বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, চাটখিল থানার এসআই মোহাম্মদ শফিউল ইসলামের নেতৃত্বে এএসআই হেলালা উদ্দিনসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় উত্তর দেলিয়াই বাজারে মেজবান হোটেলের বিপরীত পাশে শাহাব উদ্দিনের পান-সিগারেটের দোকানে অভিযান চালিয়ে তার হেফাজত থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তার মো. শাহাব উদ্দিন পূর্ব দেলিয়াই (দর্জি বাড়ি) এলাকার মন্তাজ মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ইয়াবাগুলো জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়েছে। এ ঘটনায় চাটখিল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় মামলা করা হয়েছে। মামলাটি চাটখিল থানার মামলা নম্বর-২২, তারিখ ২৮ আগস্ট ২০২৬।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মোন্নাফ বিষয়টি নিশ্চিত করেন সেই সাথে চাটখিল উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং তরুণ সমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে পুলিশের এই মাদকবিরোধী অভিযান এবং নিয়মিত তৎপরতা কঠোরভাবে অব্যাহত থাকবে বলে তিনি হুঁশিয়ারি দেন।

সর্বাধিক পঠিত

নোয়াখালীতে দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার

চাটখিলে ই*য়াবাসহ মা’দক ব্যবসায়ী গ্রে*প্তার

আপডেট: ০৯:২৭:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬