০৬:১৪ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

চাটখিলে টিসিবির পণ্য গ্রাহকদের না গুদামজাত, ডিলার জসিমের ৫০ হাজার টাকা জরিমানা ও মালামাল জব্দ 

চাটখিল টিভি ডেক্স;

নোয়াখালীর চাটখিল উপজেলার বদলকোট ইউনিয়নের টিসিবি’র ডিলার জসিম উদ্দীন পণ্য গ্রাহকদের না দিয়ে গুদামজাত করে রাখে। অভিযোগ রয়েছে পরবর্তীতে এসব পণ্য বেশি ধরে খুচরা বাজারে বিক্রি করে।

টিসিবির পণ্য গুদামজাতের গোপন সংবাদের ভিত্তিতে চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে।

শনিবার (২মে) দুপুরে পরকোট ইউনিয়নের মুন্সির রাস্তা এলাকাস্থ গুদাম ঘরে অভিযান পরিচালনাকালে বিপুল পরিমাণ টিসিবির পণ্য পাওয়া যায়।

টিসিবির পণ্য গ্রাহকদের না দিয়ে গুদামজাত করে রাখার অপরাধে নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান,

১৯৫৬ সালের অত্যাবশকীয় পন্য নিয়ন্ত্রণ আইনে ৫০ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া ২লিটারের ১৮০ বোতল সোয়াবিন তেল, ২০০ কেজি (৪ বস্তা)

চিনি ও প্রায় ২০০ কেজি ছোলা বুট জব্দ করা হয়।

অভিযানের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান বলেন, আমরা এ ডিলারের লাইসেন্স বাতিলের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাব। ডিলার জসিমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।

সর্বাধিক পঠিত

মাদ্রাসা থেকে সরকারি বরাদ্দের  চালগুলো বৈধ উপায়ে ক্রয় করেছে;দাবি অভিযুক্তের

চাটখিলে টিসিবির পণ্য গ্রাহকদের না গুদামজাত, ডিলার জসিমের ৫০ হাজার টাকা জরিমানা ও মালামাল জব্দ 

আপডেট: ০৭:৩৮:২২ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬