
নিজস্ব প্রতিবেদক
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে রাসেল নামক এক ব্যক্তির নিখোঁজ হওয়ার খবরটি নিয়ে দেশ-বিদেশে ব্যাপক চাঞ্চল্য ও উদ্বেগের সৃষ্টি হলেও শেষ পর্যন্ত তা ভুয়া বলে প্রমাণিত হয়েছে।
জানা গেছে, রাসেল নিখোঁজ হননি; বরং তিনি গোপনে দ্বিতীয় বিয়ে করে নতুন স্ত্রীকে নিয়ে ভ্রমণে ব্যস্ত ছিলেন।
গত কয়েকদিন ধরে রাসেলের নিখোঁজ সংবাদটি ফেসবুকে ছড়িয়ে পড়লে তার আত্মীয়-স্বজন এবং পরিচিত মহলে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দেয়।
এলাকার সাধারন মানুষ নিরাপত্তা নিয়ে চিন্তিত হয়ে পড়েন। কিন্তু সেই দুশ্চিন্তার অবসান ঘটে রাসেলের নিজের একটি ফেসবুক স্টোরির মাধ্যমে।
জানা যায়, রাসেল তার দ্বিতীয় স্ত্রীর সঙ্গে একটি ছবি ফেসবুক স্টোরিতে শেয়ার করেন। মুহূর্তেই সেই ছবি ভাইরাল হয়ে যায় এবং সবাই জানতে পারেন যে তিনি আত্মগোপনে থেকে বিয়ে করেছেন।
নিখোঁজ হওয়ার নাটক সাজিয়ে পরিবারের সদস্য ও সাধারণ মানুষকে এভাবে বিভ্রান্ত করায় সামাজিক যোগাযোগমাধ্যমে রাসেলের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করছেন নেটিজেনরা।
অনেকে মন্তব্য করেন, এভাবে সামাজিক অস্থিরতা তৈরি করা অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন কাজ।
রাসেলের এই কর্মকাণ্ডে দেশ ও বিদেশের বহু মানুষ অহেতুক পেরেশানিতে পড়েছেন।




















