০৫:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মার্কিন বিমানকে নিজেদের আকাশসীম ব্যবহারের অনুমতি দেয়নি সৌদি আরব ও কুয়েত 

  • নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:০৮:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
  • ৫৮

হরমুজ প্রণালিতে জাহাজ পাহারার পরিকল্পিত নৌ-অভিযান ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত করেন অ্যামেরিকার প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প

হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে সহায়তা কার্যক্রম ঘোষণার মাত্র ৩৬ ঘণ্টা পরই আকস্মিকভাবে ওই অভিযান স্থগিতের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

দুই মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে এনবিসি নিউজ জানায়, গত রবিবার (৩ মে) বিকালে সামাজিক মাধ্যমে ট্রাম্প হঠাৎ ‘প্রজেক্ট ফ্রিডম’ ঘোষণা করে উপসাগরীয় মিত্রদের বিস্মিত করেন। এতে সৌদি আরবের নেতৃত্ব ক্ষুব্ধ হয়।

সৌদি সরকার যুক্তরাষ্ট্রকে জানায়, এই কাজের জন্য রিয়াদের দক্ষিণ-পূর্বে অবস্থিত প্রিন্স সুলতান বিমানঘাঁটি থেকে মার্কিন সামরিক বিমান উড্ডয়ন করতে দেয়া হবে না এবং সৌদি আকাশসীমাও ব্যবহার করতে দেয়া হবে না।

সূত্রের বরাত দিয়ে এনবিসি নিউজ জানায়, এরপর ট্রাম্প সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে ফোন করলেও তার সম্মতি আদায় করতে পারেননি।

ওয়াশিংটনের এ নৌ অভিযানের ঘোষণা সৌদি নেতাদের ‘বিস্মিত করেছিল’ কিনা, এমন প্রশ্নের জবাবে এক সৌদি সূত্র বলেছে, পরিস্থিতি এত দ্রুত বদলাচ্ছে যে অবাক হওয়ার সুযোগই থাকছে না।

পরে অনুসন্ধানী সংবাদ আউটলেট ড্রপ সাইট জানায়, মার্কিন প্রশাসনের একজন কর্মকর্তা নিশ্চিত করেছেন যে হরমুজ প্রণালি ঘিরে ট্রাম্পের প্রজেক্ট ফ্রিডম ঘোষণার পর কুয়েতও তাদের ঘাঁটি ও আকাশসীমা যুক্তরাষ্ট্রকে ব্যবহার করতে দেয়া হবে না বলে ঘোষণা দেয়।

পরে ৫ মে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে সহায়তা কার্যক্রমটি স্থগিত রাখার ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট। ইরানের সঙ্গে একটি পূর্ণাঙ্গ চুক্তির পথে ‘ব্যাপক অগ্রগতি’ হওয়ার দাবি করে এমন পদক্ষেপ বলে জানান ট্রাম্প।

বিভি/এসজি

সর্বাধিক পঠিত

নোয়াখালীতে মেয়েকে ধ’র্ষণের অভিযোগে বাবা গ্রে*প্তার

মার্কিন বিমানকে নিজেদের আকাশসীম ব্যবহারের অনুমতি দেয়নি সৌদি আরব ও কুয়েত 

আপডেট: ০৮:০৮:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬