০৭:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মিরপুরে মানবতার জয়: টাকার অভাবে হাসপাতালবন্দি সন্তান ও স্ত্রীকে মুক্ত করলেন ড্রিম বাইকার

  • নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:৩২:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
  • ৮৪

চাটখিল টিভি ডেস্কঃ

ঢাকা”আমি বাবা হিসেবে লজ্জিত”—টাকার অভাবে হাসপাতাল থেকে সদ্যজাত সন্তান ও স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরতে না পেরে ঢাকার মিরপুরের রাস্তায় এভাবেই এক হাতে লিফলেট নিয়ে দাঁড়িয়েছিলেন এক অসহায় বাবা।

তবে সেই বাবার অসহায়ত্বকে ছাপিয়ে ড্রিম বাইকার মহানুভবতায় শেষ পর্যন্ত হাসি ফুটেছে ওই পরিবারে।

জানা যায়, মিরপুর দিয়ে যাওয়ার পথে ড্রিম বাইকার চোখে পড়ে রাস্তার এক কোণে লিফলেট হাতে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তির দিকে। লিফলেটে লেখা ছিল— “আমার স্ত্রীর সিজারে ছেলে সন্তান হয়েছে। টাকার জন্য সন্তান আর স্ত্রীকে হাসপাতাল থেকে আনতে পারছি না। আমাকে একটু সাহায্য করুন।”

সহায়তা করতে এগিয়ে আসা ড্রিম বাইকারে কাছে ভুক্তভোগী বাবা  বলছিলেন, অর্থের অভাবে সন্তানকে বাসায় নিতে না পেরে তিনি লজ্জিত। তবে ড্রিম বাইকার তাকে আশ্বস্ত করেন যে, এই কঠিন সময়ে স্ত্রী-সন্তানকে ছেড়ে না গিয়ে মানুষের দ্বারে দ্বারে সাহায্য চেয়ে তিনি বরং একজন শ্রেষ্ঠ ও দায়িত্বশীল বাবার পরিচয় দিয়েছেন।

ঘটনাটি জানার পর ড্রিম বাইকার কালক্ষেপণ না করে দ্রুত ওই হাসপাতালে যান। সেখানে থাকা বকেয়া সব বিল তিনি নিজ দায়িত্বে পরিশোধ করেন এবং মা ও নবজাতককে হাসপাতাল থেকে ছাড়িয়ে নিয়ে তাদের নিরাপদে বাসায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার বিবরণ ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মাঝে ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে ড্রিম বাইকার এই মানবিক উদ্যোগ। অনেকে বলছেন, সমাজের বিত্তবানরা এভাবে এগিয়ে এলে অনেক অসহায় বাবার চোখের পানি মুছে যাবে।

সর্বাধিক পঠিত

মাদ্রাসা থেকে সরকারি বরাদ্দের  চালগুলো বৈধ উপায়ে ক্রয় করেছে;দাবি অভিযুক্তের

মিরপুরে মানবতার জয়: টাকার অভাবে হাসপাতালবন্দি সন্তান ও স্ত্রীকে মুক্ত করলেন ড্রিম বাইকার

আপডেট: ১০:৩২:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬