
চাটখিল টিভি ডেক্স;
বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন চাটখিল উপজেলা কমিটি গঠিত হয়েছে। চাটখিল থানা গোলঘরে আজ বুধবার সকালে এক আলোচনা সভা উপজেলা শাখার সাধারণ সম্পাদক আবুল খায়ের এর সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা কমিটির সভাপতি মাে: আবদুল্লাহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মো: ইউসুফ গনি।
সভা শেষে আলাপআলোচনা মাধ্যমে ২১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন চাটখিল উপজেলা কমিটি গঠিত হয়। কমিটির সভাপতি হচ্ছেন মাে: আবুল খায়ের, সহ-সভাপতি নূর আলম, সাধারণ সম্পাদক আবুল কাশেম, সহ- সাধারণ সম্পাদক মনির হোসেন প্রমূখ।
নবগঠিত বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়নের চাটখিল উপজেলা শাখার সভাপতি আবুল খায়ের গ্রাম পুলিশদের সঠিক ভাবে দায়িত্ব পালনের জন্য আহবান জানান।





















