০৩:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশকে জেএফ-১৭ যুদ্ধবিমানের সিমুলেটর হস্তান্তর করল পাকিস্তান, চালানো যাবে বিমানযুদ্ধের বাস্তবসম্মত মহড়া

বাংলাদেশকে পাকিস্তান তাদের সেরা যুদ্ধবিমান ‘জেএফ-১৭ থান্ডার ব্লক ৩’–এর সিমুলেটর হস্তান্তর করেছে। সামরিক বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপ দক্ষিণ এশিয়ার সামরিক ভারসাম্যে পরিবর্তনের ইঙ্গিত দিতে পারে। বিষয়টি নিয়ে সামরিক মহলে নজরদারি চলছে। ডিফেন্স সিকিউরিটি এশিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, এটিকে শুধু একটি সাধারণ উপহার হিসেবে দেখার সুযোগ নেই। বরং এটি দুই দেশের মধ্যে সম্ভাব্য যুদ্ধবিমান ক্রয় চুক্তির আগে একটি প্রস্তুতিমূলক ধাপ হতে পারে। ২০২৬ সালের মে মাসে ঢাকায় দুই দেশের বিমান বাহিনীর প্রথম আনুষ্ঠানিক ‘এয়ার স্টাফ টকস’-এ পাকিস্তানের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল অংশ নেয়, এরপরই সিমুলেটর বিষয়টি সামনে আসে। এই উদ্যোগের মাধ্যমে ভবিষ্যতে সম্ভাব্য যুদ্ধবিমান আসার আগেই পাইলটদের দক্ষতা ও প্রাতিষ্ঠানিক প্রস্তুতি তৈরি করা হবে বলে ধারণা করা হচ্ছে।

ঢাকায় অনুষ্ঠিত ওই বৈঠকে পাকিস্তানের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দেশটির এয়ার ভাইস মার্শাল আওরঙ্গজেব আহমেদ। তিনি বর্তমানে অপারেশনাল ডেপুটি চিফ অব এয়ার স্টাফ, ‘কমান্ডার স্ট্রাট্রেজিক কমান্ড’ এবং ডিরেক্টর জেনারেল পাবলিক রিলেশনস হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রতিনিধি দলে আরও ছিলেন এয়ার কমান্ডার শাহ খালিদ, এয়ার কমান্ডার আব্দুল গফুর বাজদুর, গ্রুপ ক্যাপ্টেন মাহমুদ আলী খান এবং উইং কমান্ডার হাসান তারিক আজিজ।

উচ্চপর্যায়ের কর্মকর্তাদের উপস্থিতি ও প্রতিনিধি দলের গঠন কাঠামো দেখে সামরিক বিশেষজ্ঞরা মনে করছেন, এই সফর শুধু সৌজন্যমূলক ছিল না। এর সঙ্গে কৌশলগত, বাণিজ্যিক ও প্রাতিষ্ঠানিক সামরিক উদ্দেশ্য জড়িত থাকতে পারে বলে তারা মনে করছেন। বৈঠকে পাকিস্তান বিমান বাহিনীর কর্মকর্তারা জেএফ-১৭ ব্লক ৩ বিমানের বহুমুখী যুদ্ধ সক্ষমতা তুলে ধরেন। বিশেষ করে ২০২৫ সালের মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ পরিস্থিতিতে রাফাল বিমানের তুলনায় জেএফ-১৭ এর কার্যকারিতার তুলনামূলক বিশ্লেষণও তারা উপস্থাপন করেছেন বলে জানা গেছে।

সামরিক বিশ্লেষকদের মতে, এ ধরনের প্রচারণার কৌশলগত ও ভূ-রাজনৈতিক গুরুত্ব রয়েছে। এর মাধ্যমে পাকিস্তান একদিকে বাণিজ্যিক লক্ষ্য পূরণ করছে, অন্যদিকে আঞ্চলিক পর্যবেক্ষকদের কাছে কৌশলগত বার্তা দিচ্ছে। পাকিস্তান যে সিমুলেটর বাংলাদেশে দিয়েছে, সেটি সাধারণ প্রশিক্ষণ ব্যবস্থা নয়। এটি পূর্ণাঙ্গ যুদ্ধকালীন মানসম্পন্ন জেএফ-১৭ থান্ডার ব্লক ৩ সিমুলেটর, যার মাধ্যমে পাইলটরা বাস্তব যুদ্ধ পরিস্থিতির মতো প্রশিক্ষণ নিতে পারবেন।

এই সিস্টেমের মাধ্যমে পাইলটরা নতুন যুদ্ধবিমান পরিচালনা, জটিল কৌশল শেখা এবং সামগ্রিক সক্ষমতা বাড়াতে পারবেন। যুদ্ধবিমান বহরে যুক্ত হওয়ার আগে পাইলটদের প্রশিক্ষণ সময় কমাতে এই ধরনের সিমুলেটর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সিমুলেটরের মাধ্যমে পাইলটদের পাশাপাশি প্রকৌশলী ও টেকনিশিয়ানরাও বিমানের অভ্যন্তরীণ সিস্টেম সম্পর্কে বাস্তব ধারণা পাবেন। ফলে ভবিষ্যতে নতুন যুদ্ধবিমান যুক্ত হলে পরিচালনায় জটিলতা কমবে বলে ধারণা করা হচ্ছে।

আধুনিক সামরিক বাহিনীগুলো এখন যুদ্ধবিমান কেনার ক্ষেত্রে সিমুলেটর ব্যবস্থাকে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করে। কারণ শুধু বিমান কেনাই যথেষ্ট নয়, এর সঙ্গে পাইলট ও প্রযুক্তিগত জনশক্তির প্রস্তুতিও জরুরি। এই দৃষ্টিকোণ থেকে সিমুলেটর হস্তান্তরকে সম্ভাব্য যুদ্ধবিমান ক্রয় আলোচনার একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখা হচ্ছে। বিশ্লেষকদের মতে, এটি ভবিষ্যতে বাংলাদেশ–পাকিস্তান প্রতিরক্ষা সহযোগিতার একটি প্রাথমিক ইঙ্গিতও হতে পারে।

সর্বাধিক পঠিত

অস্বাস্থ্যকর পরিবেশে চিকিৎসাসেবা: চাটখিলে নোমান হাসপাতালকে জরিমানা

বাংলাদেশকে জেএফ-১৭ যুদ্ধবিমানের সিমুলেটর হস্তান্তর করল পাকিস্তান, চালানো যাবে বিমানযুদ্ধের বাস্তবসম্মত মহড়া

আপডেট: ০৬:০৯:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬