১০:৪০ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

চাটখিলে জমি বিরোধ ও আম পাড়াকে কেন্দ্র করে সংঘর্ষে গুরুতর আহত ১!

নিজস্ব প্রতিবেদকঃ

নোয়াখালীর চাটখিল পৌরসভা এলাকায় পৈতৃক সম্পত্তির বিরোধের জেরে এক ব্যবসায়ী ও তাঁর স্ত্রীর ওপর বর্বরোচিত হামলার খবর পাওয়া গেছে। হামলায় ১নং সাক্ষী ও ভুক্তভোগী মো. জাবেদ আলম সজল (৩০) এবং তাঁর স্ত্রী মোসাম্মৎ ফারজানা আক্তার আইরিন (২১) গুরুতর আহত হয়েছেন।

আজ ১৭ মে ২০২৬ ইং তারিখ দুপুর আনুমানিক ১২:০০ ঘটিকায় চাটখিল পৌরসভার ৩নং ওয়ার্ডের ভীমপুর গ্রামে এই ঘটনা ঘটে।

এ ঘটনায় ভুক্তভোগী ফারজানা আক্তার আইরিন বাদী হয়ে চাটখিল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগপত্র সূত্রে জানা যায়, ভীমপুর গ্রামের মো. মনজুর হোসেন (৫২) এবং তাঁর পরিবারবর্গের সাথে ভুক্তভোগী পরিবারের দীর্ঘদিন ধরে পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল। আজ দুপুরে জাবেদ আলম সজল তাঁর পৈতৃক ওয়ারিশী জায়গায় আম পাড়তে গেলে বিবাদী পক্ষ তাতে বাধা দেয়। এ নিয়ে দু’পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে বিবাদীরা পূর্বপরিকল্পিতভাবে চাইনিজ কুড়াল, ছেনি এবং লোহার রড নিয়ে সজলে ওপর ঝাঁপিয়ে পড়ে।

অভিযোগে আরো জানান, ১নং বিবাদী মনজুর হোসেন সজলকে হত্যার উদ্দেশ্যে তাঁর মাথার পেছনে বাম পাশে চাইনিজ কুড়াল দিয়ে কোপ মারে, যা গুরুতর রক্তক্ষয়ী জখম সৃষ্টি করে। এরপর অন্যান্য বিবাদীরা লোহার রড দিয়ে সজলের মাথার ডান পাশে এবং বাম হাতে সজোরে আঘাত করলে তাঁর বাম হাতের হাড় ভেঙে যায় এবং মাথা ফেটে প্রচুর রক্তক্ষরণ হয়।

স্বামীকে বাঁচাতে স্ত্রী ফারজানা আক্তার আইরিন এগিয়ে এলে বিবাদীরা তাঁকেও চড়-থাপ্পড়, লাথি ও চুল ধরে টেনে-হেঁচড়ে শ্লীলতাহানি করে এবং শরীরের বিভিন্ন স্থানে নীলা-ফুলা জখম করে।

আবেদনকারীর দাবি, হামলার সময় বিবাদীরা জাবেদ আলম সজলের গলা থেকে বাজারমূল্য প্রায় ২,৭০,০০০/- (দুই লক্ষ সত্তর হাজার) টাকা মূল্যের ১ ভরি ওজনের স্বর্ণের চেইন এবং প্যান্টের পকেট থেকে নগদ ৩০,০০০/- (ত্রিশ হাজার) টাকা জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায়। চিৎকার শুনে আশেপাশের লোকজন এগিয়ে এলে বিবাদীরা ভুক্তভোগীদের মামলা বা আইনি পদক্ষেপ না নেওয়ার জন্য প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় আহত জাবেদ আলম সজলকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁর মাথায় গুরুতর জখমের কারণে ১৮টি সেলাই প্রদান করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

সর্বাধিক পঠিত

চাটখিলে জমি বিরোধ ও আম পাড়াকে কেন্দ্র করে সংঘর্ষে গুরুতর আহত ১!

চাটখিলে জমি বিরোধ ও আম পাড়াকে কেন্দ্র করে সংঘর্ষে গুরুতর আহত ১!

আপডেট: ০৯:৫৪:১৪ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬