০৩:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চাটখিলে নববধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক

  • নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:৫২:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
  • ১০১৩

চাটখিল টিভি ডেস্কঃ

 নোয়াখালীর চাটখিল উপজেলার পরকট ইউনিয়নের পূর্ব শোশালিয়া এলাকায় এক নববধূর রহস্যজনক মৃত্যু ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত গৃহবধূ অহিদা আক্তার শিখা (২১) ওই এলাকার আমজাদ মুন্সিবাড়ির মোরশেদ আলমের স্ত্রী।

মঙ্গলবার (১৯ মে) বিকেল ৫টা ২০ মিনিটের দিকে শিখাকে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন তার স্বামী। কর্তব্যরত চিকিৎসক ফাতেমা আক্তার শান্তা তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। এ সময় শিখার গলায় দাগ দেখতে পাওয়া যায়, যা মৃত্যুকে ঘিরে সন্দেহ আরও ঘনীভূত করেছে।

ঘটনার খবর পেয়ে চাটখিল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মৃতদেহের সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ থানায় নিয়ে যাওয়া হয়।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, শিখার বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার উত্তর ডল্টা গ্রামে। তার পিতা আব্দুল মান্নান মোল্লা। প্রায় সাত মাস আগে মোরশেদ আলমের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর থেকেই শিখাকে বিভিন্নভাবে মানসিক ও শারীরিক নির্যাতন করা হতো বলে অভিযোগ পরিবারের।
চাটখিল থানার উপ-পরিদর্শক (এসআই) সেকান্দার মোল্লা জানান, মৃতদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় নিহতের স্বামী মোরশেদ আলমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

সর্বাধিক পঠিত

অস্বাস্থ্যকর পরিবেশে চিকিৎসাসেবা: চাটখিলে নোমান হাসপাতালকে জরিমানা

চাটখিলে নববধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক

আপডেট: ০৯:৫২:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬