০৮:১৪ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

চাটখিলে গরুর চিকিৎসায় ভিজিট বেশি, মানুষের কম -প্রশ্ন উঠছে জীবনের মূল্যে!

চাটখিল টিভি ডেক্স:

গ্রামাঞ্চলে বর্তমানে পশু চিকিৎসকদের বাড়িতে গিয়ে সেবা দেওয়ার ক্ষেত্রে ভিজিট ফি তুলনামূলক অনেক বেশি হওয়ায় সাধারণ মানুষের মাঝে নানা আলোচনা তৈরি হয়েছে। স্থানীয়দের ভাষ্যমতে, একজন পশু ডাক্তার বাড়িতে এসে গরু দেখে চিকিৎসা দিলে সর্বনিম্ন ১ হাজার টাকা পর্যন্ত ভিজিট নেওয়া হয়। অন্যদিকে একজন মানুষের ডাক্তার বাড়িতে এসে চিকিৎসা দিলে ভিজিট ফি সাধারণত ৩০০ থেকে ৫০০ টাকার মধ্যেই সীমাবদ্ধ থাকে।

এ বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে আলোচনা-সমালোচনা। অনেকেই প্রশ্ন তুলছেন, “তাহলে কি গরুর জীবনের মূল্য মানুষের চেয়েও বেশি?”

তবে সচেতন মহলের মতে, বিষয়টি মূলত জীবনের মূল্যের সঙ্গে সম্পর্কিত নয়। পশু চিকিৎসকদের সংখ্যা কম, যাতায়াত ব্যয় বেশি এবং জরুরি সেবার ধরন ভিন্ন হওয়ায় ভিজিট ফি তুলনামূলক বেশি হয়ে থাকে। তবুও বাস্তবতার এই চিত্র সাধারণ মানুষের মনে নানা প্রশ্নের জন্ম দিচ্ছে।

সর্বাধিক পঠিত

চাটখিলে তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে যুবদলের র‍্যালি ও সমাবেশ

চাটখিলে গরুর চিকিৎসায় ভিজিট বেশি, মানুষের কম -প্রশ্ন উঠছে জীবনের মূল্যে!

আপডেট: ০৯:১০:১২ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬