০৮:০৫ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রামিসার ধর্ষকের ফাঁসির দাবিতে চাটখিলে ছাত্রদলের মানববন্ধন

  • নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:১৮:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬
  • ৫৯

চাটখিল টিভি ডেক্স :

নোয়াখালীর চাটখিল উপজেলায় সামাজিক সচেতনতা বৃদ্ধি, নারী ও শিশু নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে এবং রামিসার ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২২ মে) বিকেল ৫টায় চাটখিল বাজারের আজিজ সুপার মার্কেট সংলগ্ন প্রধান সড়কে চাটখিল উপজেলা ও পৌরসভা ছাত্রদলের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, নারী ও শিশু নির্যাতনের ঘটনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, যা সমাজের জন্য গভীর উদ্বেগজনক। তারা রামিসার ধর্ষকদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অপরাধ বন্ধে কঠোর আইন প্রয়োগ ও সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

এসময় উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা ছাত্রদলের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার ফারুক হোসেন, ছাত্রদল নেতা শাহাদাত হোসেন মুরাদ, গোলাম আজম তুহিন, দেলোয়ার হোসেন, সৌরভ তফদার, মেহেদী হাসান বিজয়,ফয়সাল ইসলাম সানি, বোরহান উদ্দিন, সাগর জাহিদসহ শতাধিক নেতাকর্মী।

সর্বাধিক পঠিত

চাটখিলে তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে যুবদলের র‍্যালি ও সমাবেশ

রামিসার ধর্ষকের ফাঁসির দাবিতে চাটখিলে ছাত্রদলের মানববন্ধন

আপডেট: ০৭:১৮:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬