০২:২২ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চাটখিলে ডাব খাওয়ার লোভ দেখিয়ে ১০ বছরের শিশুকে বলাৎকার, থানায় অভিযোগ

  • নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:৫৯:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬
  • ২১০০

চাটখিল টিভি ডেস্কঃ

নোয়াখালীর চাটখিল উপজেলায় ১০ বছর বয়সী এক স্কুলছাত্রকে ডাব পেড়ে দেওয়ার লোভ দেখিয়ে ভবনের ছাদে নিয়ে বলাৎকার (ধর্ষণ) করার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ভুক্তভোগী শিশুর পিতা চাটখিল থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এজাহার সূত্রে জানা যায়, ঘটনার শিকার শিশুটি স্থানীয় পরকোট দশঘরিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র।

গত ১৪ জুন ২০২৬ তারিখ দুপুর আনুমানিক ১১:৪৫ ঘটিকায় শিশুটি তাদের বাড়ির পার্শ্ববর্তী একটি চায়ের দোকানে বসে ছিল। এ সময় অভিযুক্ত মোঃ সাইফুল ইসলাম মনা (৪০), পিতা- মৃত আঃ মতিন, সাং- দশঘরিয়া (আপসার উদ্দীন বেপারী বাড়ী), তাকে নারিকেল গাছ থেকে ডাব পেড়ে দেওয়ার কথা বলে ফুসলিয়ে নিয়ে যায়।

পরবর্তীতে অভিযুক্ত মনা শিশুটিকে স্থানীয় জনৈক পিন্টু মিয়ার ২য় তলা বিশিষ্ট ভবনের ছাদের ওপর নিয়ে যায়। সেখানে শিশুটির মুখ ও গলা চিপে ধরে এবং চিৎকার করলে গুলি করে হত্যার হুমকি দিয়ে জোরপূর্বক বলাৎকার করে। নির্যাতনের ফলে শিশুটি গুরুতর রক্তাক্ত জখম হয়।

শিশুটির কান্নাকাটি শুনে অভিযুক্ত ঘটনাস্থল থেকে দৌঁড়ে পালিয়ে যায়। পরবর্তীতে পরিবারের লোকজন রক্তাক্ত ও আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে রেফার করেন।

এ বিষয়ে চাটখিল থানার অফিসার ইনচার্জের কাছে একটি লিখিত এজাহার (মামলা) দায়ের করা হয়েছে। ভুক্তভোগী পরিবার এই জঘন্য অপরাধের সাথে জড়িত আসামির দৃষ্টান্তমূলক শাস্তি ও দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছে বলে জানা গেছে।

সর্বাধিক পঠিত

চাটখিলে এক মা*দকসে’বীকে ২ মাসের কা’রাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত

চাটখিলে ডাব খাওয়ার লোভ দেখিয়ে ১০ বছরের শিশুকে বলাৎকার, থানায় অভিযোগ

আপডেট: ১০:৫৯:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬