০৩:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

চাটখিলের মেম্বার পদপ্রার্থী মাদকসহ কুমিল্লায় গ্রেপ্তার

  • নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:২৮:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬
  • ৫৮৪

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লার মনোহরগঞ্জে মাদকসহ রফিকুল ইসলাম সবুজ (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 শনিবার গভীর রাতে উপজেলার বাইশগাঁও বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

​গ্রেপ্তারকৃত রফিকুল ইসলাম সবুজ নোয়াখালীর চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের মলংচর গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয়ভাবে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদস্য (মেম্বার) পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে এলাকায় পরিচিত।

​পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে  শনিবার রাত আনুমানিক ২টার দিকে মনোহরগঞ্জ থানা পুলিশ বাইশগাঁও বাজার এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে মাদকদ্রব্যসহ সবুজকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে সবুজের সঙ্গে থাকা আরও কয়েকজন সহযোগী ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। পলাতকদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

​স্থানীয় একাধিক সূত্র নিশ্চিত করেছে, রফিকুল ইসলাম সবুজের বিরুদ্ধে অতীতেও বিভিন্ন ধরনের মাদক সংশ্লিষ্ট অভিযোগ রয়েছে। শুধু তাই নয়, সম্প্রতি এলাকায় অনুষ্ঠিত একটি মাদকবিরোধী সমাবেশে হামলার ঘটনার পেছনেও তার সম্পৃক্ততার অভিযোগ উঠেছিল।

​এলাকাবাসী জানান, সবুজ ও তার সহযোগীরা মূলত চাটখিল উপজেলার বাসিন্দা হলেও সাম্প্রতিক সময়ে তারা পার্শ্ববর্তী মনোহরগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকায় আস্তানা গেড়েছিল।

স্থানীয়দের দাবি— চাটখিলে মাদকবিরোধী সামাজিক প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধি পাওয়ায় সেখানে মাদক ব্যবসা চালানো তাদের জন্য কঠিন হয়ে পড়েছিল। আর এ কারণেই তারা নিরাপদ আশ্রয় হিসেবে মনোহরগঞ্জের সীমান্তবর্তী এলাকাগুলোকে বেছে নিয়ে তাদের কার্যক্রম চালাচ্ছিল।

​গ্রেপ্তারের পর সবুজের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে  তাকে কুমিল্লা জজ কোর্টে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে।

সর্বাধিক পঠিত

চাটখিলের মেম্বার পদপ্রার্থী মাদকসহ কুমিল্লায় গ্রেপ্তার

চাটখিলের মেম্বার পদপ্রার্থী মাদকসহ কুমিল্লায় গ্রেপ্তার

আপডেট: ১১:২৮:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬