০১:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রায়পুরে নৃশংস হ*ত্যাকান্ড পরিবার হারা সিফাতে দায়িত্ব নিলো জামায়াত

  • নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:১৫:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
  • ৭৪২

লক্ষ্মীপুরের রায়পুরে মা ও তিন মেয়েকে নৃশংসভাবে জবাই করে হত্যার ঘটনায় জীবিত থাকা শিশু সিফাতের দায়িত্ব নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, লক্ষ্মীপুর জেলা শাখা।

‎বৃহস্পতিবার (২৫ জুন) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে এক লাইভ বক্তব্যে বিষয়টি নিশ্চিত করেন লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির মাস্টার রুহুল আমিন ভূঁইয়া।

‎তিনি বলেন, রায়পুরের মর্মান্তিক এ ঘটনায় পরিবারটির একমাত্র জীবিত সদস্য সিফাতের সার্বিক দায়িত্ব লক্ষ্মীপুর জেলা জামায়াতে ইসলামী গ্রহণ করেছে। তার শিক্ষা, চিকিৎসা ও প্রয়োজনীয় দেখভালের বিষয়ে সংগঠনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।

‎জেলা জামায়াতের আমির আরও বলেন, “এমন হৃদয়বিদারক ঘটনায় পুরো জেলাবাসী শোকাহত। মানবিক দায়িত্ববোধ থেকে আমরা সিফাতের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।”
‎উল্লেখ্য, সম্প্রতি রায়পুরে এক মর্মান্তিক ঘটনায় মা ও তার তিন মেয়েকে জবাই করে হত্যা করা হয়।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার পর স্থানীয় জনতা সন্দেহভাজন অভিযুক্তকে আটক করে গণপিটুনি দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

‎ঘটনাটি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম পরিচালনা করছে।

সর্বাধিক পঠিত

নোয়াখালীতে দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার

রায়পুরে নৃশংস হ*ত্যাকান্ড পরিবার হারা সিফাতে দায়িত্ব নিলো জামায়াত

আপডেট: ১১:১৫:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬