০২:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চাটখিলে ২০গ্রাম গাঁজাসহ একজন আটক: এক মাসের কারাদণ্ড

চাটখিল টিভি ডেস্কঃ

নোয়াখালীর চাটখিল পৌরসভার ভীমপুর এলাকার আমিন বাড়ির বাসিন্দা মামুন উদ্দিন প্রকাশ বাশি (৩৫) কে গাঁজাসহ আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দণ্ড দেওয়া হয়েছে।
শনিবার (২৭ জুন) বিকেল ৬টা ৩০ মিনিটে চাটখিল কামিল মাদ্রাসা মাঠে পরিচালিত ভ্রাম্যমান আদালতে তার নিকট থেকে প্রায় ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ অপরাধে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করা হয়।

দণ্ডপ্রাপ্ত মামুন উদ্দিনের পিতা মৃত মফিজ উল্লাহ।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান। এ সময় চাটখিল থানা পুলিশের উপ-পরিদর্শক শাহ আলম ও সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান বলেন, “চাটখিল উপজেলা প্রশাসন মাদকের বিষয়ে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। এই মাদক সেবনকারীর নিকট ২০ গ্রাম গাঁজা পাওয়ায় তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করা হয়েছে।”

প্রশাসন সূত্রে জানা গেছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সর্বাধিক পঠিত

চাটখিলে এক মা*দকসে’বীকে ২ মাসের কা’রাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত

চাটখিলে ২০গ্রাম গাঁজাসহ একজন আটক: এক মাসের কারাদণ্ড

আপডেট: ০৭:৪৯:১৫ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬