
চাটখিল টিভি ডেক্স:
নোয়াখালীর চাটখিল মহিলা কলেজের গভর্নিং বডির সভাপতি পদে বড় পরিবর্তন এসেছে। কলেজটির নতুন সভাপতি হিসেবে মনোনয়ন পেয়েছেন নোয়াখালী-১ আসনের মাননীয় সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সহধর্মিণী জনাবা আখতারুন নেছা আতিয়া।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) মহোদয়ের অনুমোদনক্রমে কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) নাজিম উদ্দিন আহমেদ স্বাক্ষরিত একঅফিসিয়াল চিঠিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে চিঠিতে জানানো হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের গভর্নিং বডি গঠন সংক্রান্ত সংবিধি ২০১৯ এর ধারা মোতাবেক চাটখিল মহিলা কলেজের বর্তমান সভাপতি (চাটখিল উপজেলা নির্বাহী অফিসার)- এর মনোনয়ন পরিবর্তনপূর্বক তদস্থলে জনাবা আখতারুন নেছা আতিয়া-কে নতুন সভাপতি হিসেবে মনোনয়ন দেওয়া হলো। এই গভর্নিং বডির অবশিষ্ট মেয়াদকাল ২০/০৪/২০২৭ তারিখ পর্যন্ত বলবৎ থাকবে।
এদিকে আখতারুন নেছা আতিয়া চাটখিল মহিলা কলেজের গভর্নিং বডির সভাপতি নির্বাচিত হওয়ায় চাটখিলের সর্বস্তরের জনগণের মাঝে ব্যাপক আনন্দ ও উৎসাহ দেখা গেছে। এলাকার নারী শিক্ষার প্রসারে এবং কলেজের সার্বিক উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয় সুধীসমাজ।


















