১২:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চাটখিলে ভূমি অফিসের পিয়নের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ, ইউএনও বরাবর লিখিত আবেদন

  • নিউজ ডেস্ক
  • আপডেট: ০২:৩৬:০৬ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
  • ১৮৪

চাটখিল টিভি ডেস্কঃ

নোয়াখালীর চাটখিল উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের এক পিয়নের বিরুদ্ধে ঘুষ গ্রহণ ও দায়িত্বে অবহেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় চাটখিল পৌরসভার বাসিন্দা আব্দুল লতিফ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।

লিখিত অভিযোগে ভুক্তভোগী আব্দুল লতিফ জানান, তার জমির নামজারি (নাম জারি) করতে তিনি চাটখিল ভূমি অফিসে গেলে নাজির জসীম উদ্দীন তাকে জানান, স্বাভাবিক নিয়মে কাজটি সম্পন্ন হবে না এবং এ বিষয়ে পিয়ন জাহাঙ্গীরের সঙ্গে যোগাযোগ করতে বলেন। পরে জাহাঙ্গীর প্রথমে ৪৫ হাজার টাকা দাবি করেন। ভুক্তভোগী ওই টাকা পরিশোধ করার পরও কাজ সম্পন্ন না করে বিভিন্ন অজুহাতে আরও ১৫ হাজার টাকা আদায় করেন বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, সর্বমোট ৬০ হাজার টাকা পরিশোধ করার পরও নামজারির কাজ সম্পন্ন না হওয়ায় হতাশ ও উদ্বিগ্ন হয়ে পড়েন আব্দুল লতিফ। পরে তিনি সহকারী কমিশনার (ভূমি) নিশাত ফারাবির কাছে মৌখিক অভিযোগ করেন। তাতেও কোনো প্রতিকার না পেয়ে গত ৩ আগস্ট সোমবার তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দাখিল করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের পিয়ন জাহাঙ্গীরের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ঘুষ গ্রহণ ও নানা অনিয়মের অভিযোগ রয়েছে। এ বিষয়ে একাধিকবার সংবাদ প্রকাশ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা হলেও এখনো তার বিরুদ্ধে দৃশ্যমান কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে অভিযোগ রয়েছে। এতে তিনি দিন দিন আরও বেপরোয়া হয়ে উঠছেন বলে স্থানীয়দের দাবি।

এছাড়া অভিযোগ রয়েছে, অবৈধভাবে অর্জিত অর্থ দিয়ে জাহাঙ্গীর চাটখিল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড এলাকায় জমি কিনে বাড়ি নির্মাণ করেছেন এবং বিলাসবহুল জীবনযাপন করছেন।

এ বিষয়ে চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, “অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে এবং দ্রুত তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।

সর্বাধিক পঠিত

নোয়াখালীতে দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার

চাটখিলে ভূমি অফিসের পিয়নের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ, ইউএনও বরাবর লিখিত আবেদন

আপডেট: ০২:৩৬:০৬ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬