
পটুয়াখালী সদর উপজেলার মৌকরন ইউনিয়নে ফজরের সুন্নত নামাজ আদায়রত অবস্থায় সেজদায় মৃ’ত্যু হয়েছে হাফেজ মুহাম্মদ আতাউল্লাহর। সোমবার ভোরে শ্রীরামপুর বাজার মসজিদে এ ম’র্মান্তিক অথচ পবিত্র মৃ’ত্যু ঘটে। দ্বিতীয় রাকাতে সেজদায় গিয়ে তিনি আর না ওঠায় মুসল্লিরা কাছে গিয়ে তাঁকে মৃ’ত অবস্থায় পান।
মরহুম আতাউল্লাহ দুমকী উপজেলার মাওলানা আব্দুস সালামের একমাত্র পুত্র। গত দেড় বছর ধরে তিনি এই মসজিদে অত্যন্ত নিষ্ঠার সাথে ইমামতি করছিলেন। তাঁর শান্ত স্বভাব ও নম্র আচরণে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুই সন্তানের জনক এই হাফেজের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হবে।

















