০৯:৩০ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রেমের নামে প্রতারণা: প্রথম স্ত্রী ইতালিতে আসার খবরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কাটলেন দ্বিতীয় স্ত্রী

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

বিশেষ প্রতিনিধি:

প্রথম বিয়ের খবর গোপন রেখে ইতালিতে প্রেম ও পরে বিয়ে করার মাশুল দিতে হলো এক প্রবাসী বাংলাদেশিকে।

প্রথম স্ত্রী বাংলাদেশ থেকে ইতালিতে আসছেন—এমন খবর জানতে পেরে ক্ষোভে ও প্রতিহিংসায় ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে দিয়েছেন তার দ্বিতীয় স্ত্রী।

গত ১ মে ২০২৬ রাতে ইতালির নাপলি (Napoli) শহরের আংরি এলাকায় এই রোমহর্ষক ও চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে।

আক্রান্ত প্রবাসী বাংলাদেশির নাম মিজানুর রহমান । তিনি বাংলাদেশের খুলনা জেলার বাসিন্দা।

জানা গেছে, মিজানুর রহমান বাংলাদেশে আগে থেকেই বিবাহিত ছিলেন এবং সেখানে তার সন্তান ও সংসার রয়েছে। কিন্তু ভাগ্য পরিবর্তনের আশায় ইতালিতে আসার পর তিনি প্রথম বিয়ের কথা সম্পূর্ণ গোপন রাখেন। ইতালিতে থাকাকালীন তিনি প্রবাসী এক বাংলাদেশি নারীর প্রেমে পড়েন এবং পরবর্তীতে তাকে বিয়ে করে সংসার শুরু করেন। দ্বিতীয় স্ত্রী ঘুণাক্ষরেও জানতেন না যে বাংলাদেশে মিজানুরের আরেকটি পরিবার রয়েছে।

সম্প্রতি মিজানুর রহমান বাংলাদেশ থেকে তার প্রথম স্ত্রীকে ইতালিতে নিয়ে আসার প্রক্রিয়া শুরু করেন। কোনোভাবে এই খবরটি ইতালিতে থাকা দ্বিতীয় স্ত্রীর কানে পৌঁছায়। প্রথম স্ত্রীর আসার খবর নিশ্চিত হওয়ার পর চরম ক্ষোভে ফেটে পড়েন তিনি। গত ১ মে ২০২৬ রাতে মিজানুর যখন গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন, তখন দ্বিতীয় স্ত্রী ধারালো অস্ত্র দিয়ে তার গোপনাঙ্গ কেটে ফেলেন।

রক্তাক্ত ও গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মিজানুর রহমানকে দ্রুত নাপোলির বিখ্যাত “হাসপাতাল দেল মারে” (Ospedale del Mare)-তে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন।
এদিকে খবর পেয়ে ইতালির স্থানীয় পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এবং অভিযুক্ত স্ত্রীকে গ্রেপ্তার করে। বর্তমানে তিনি ইতালিয়ান পুলিশের হেফাজতে রয়েছেন। ইতালির কঠোর ফৌজদারি আইন অনুযায়ী তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এই লোমহর্ষক ঘটনার পর ইতালিতে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির মধ্যে তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

অনেকেই বলছেন, মিজানুর রহমানের প্রতারণা যেমন ক্ষমার অযোগ্য, তেমনিভাবে আইন নিজের হাতে তুলে নিয়ে স্ত্রীর এমন নৃশংস প্রতিশোধ নেওয়াও একটি মারাত্মক অপরাধ।

সুত্রঃ S.I.P WORLD

সর্বাধিক পঠিত

চাটখিলে তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে যুবদলের র‍্যালি ও সমাবেশ

প্রেমের নামে প্রতারণা: প্রথম স্ত্রী ইতালিতে আসার খবরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কাটলেন দ্বিতীয় স্ত্রী

আপডেট: ০৯:৪৪:৩৩ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬