
চাটখিল টিভি ডেক্স:
যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করায় নোয়াখালীর চাটখিলে পরিবহন প্রতিষ্ঠান হিমালয় (এক্সপ্রেস লি.)-এর চাটখিল বাজার ও দশঘরিয়া কাউন্টারের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত।
অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় দুই কাউন্টারকে মোট ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান।
চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান জানায়, যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত অর্থ আদায়ের প্রেক্ষিতে এ অভিযান পরিচালনা করা হয়। ভবিষ্যতেও যাত্রীসেবায় অনিয়ম ও অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।


















