
চাটখিলে ৮ বছর দায়িত্ব পালনের পর মোয়াজ্জিনকে সম্মাননা জানাল এলাকাবাসী
চাটখিল টিভি ডেক্স:
নোয়াখালীর চাটখিল উপজেলার কুলশ্রী বায়তুন নূর জামে মসজিদ–এর দীর্ঘদিনের মোয়াজ্জিনকে সংবর্ধনা জানিয়েছে স্থানীয় এলাকাবাসী। টানা ৮ বছর নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে আজান ও মসজিদের বিভিন্ন দায়িত্ব পালন করার স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা প্রদান করা হয়।
জানা যায়, মোয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালনকালে তিনি নিয়মিত সময়মতো আজান প্রদান, মসজিদের পরিচ্ছন্নতা বজায় রাখা এবং ধর্মীয় পরিবেশ সুষ্ঠুভাবে পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তার এই আন্তরিকতা ও পরিশ্রমে সন্তুষ্ট হয়ে স্থানীয় মুসল্লি ও এলাকাবাসী তাকে সম্মাননা জানানোর উদ্যোগ নেয়।
সম্মাননা অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, মসজিদ কমিটির সদস্য এবং মুসল্লিরা উপস্থিত ছিলেন।
এসময় মসজিদের সভাপতি বলেন, “একজন মোয়াজ্জিন শুধু আজানই দেন না, বরং তিনি মসজিদের প্রাণ। তিনি আমাদের সন্তানদের পবিত্র কুরআন শিখিয়েছেন। মৃত ব্যক্তিদের গোসল করিয়েছেন। দীর্ঘ ৮ বছর নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করায় আমরা তার প্রতি কৃতজ্ঞ।”
অনুষ্ঠানের শেষে সম্মাননা স্মারক ও উপহার তুলে দেওয়া হয় এবং তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।

























