০৫:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রামগঞ্জে বিশ্বকাপ খেলা দেখা নিয়ে স্ত্রীকে নির্যাতনের ভিডিও ভাইরাল, গ্রেপ্তার স্বামী

  • নিউজ ডেস্ক
  • আপডেট: ০২:২৫:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
  • ৫২

চাটখিল টিভি ডেক্স:

লক্ষ্মীপুরের রামগঞ্জে স্ত্রী নির্যাতনের একটি মর্মান্তিক ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। গত ২০ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে বিশ্বকাপ খেলা দেখা নিয়ে পারিবারিক বিরোধের জেরে এক মাদকাসক্ত স্বামী তার স্ত্রীকে অমানবিকভাবে নির্যাতন করে বলে অভিযোগ উঠেছে। ঘটনার ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়লে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।

বিষয়টি রামগঞ্জ থানা পুলিশের নজরে আসার পর তাৎক্ষণিকভাবে গুরুত্ব সহকারে তদন্ত শুরু করা হয়। অফিসার ইনচার্জের সার্বিক নির্দেশনায় এএসআই মহিউদ্দিনের নেতৃত্বে একটি বিশেষ পুলিশ দল অভিযান পরিচালনা করে অভিযুক্ত জহির হোসেনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

গ্রেপ্তারকৃত জহির হোসেন (পিতা: দেলোয়ার হোসেন) লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার কাঞ্চনপুর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, অভিযুক্তের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

রামগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, নারী নির্যাতন, পারিবারিক সহিংসতা ও সকল ধরনের অপরাধ দমনে তারা সর্বদা কঠোর অবস্থানে রয়েছে এবং এ ধরনের অপরাধের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

সর্বাধিক পঠিত

চাটখিল নরমাল ডেলিভারি হাসপাতালের বিরুদ্ধে নবজাতকের পা ভাঙার অভিযোগ

রামগঞ্জে বিশ্বকাপ খেলা দেখা নিয়ে স্ত্রীকে নির্যাতনের ভিডিও ভাইরাল, গ্রেপ্তার স্বামী

আপডেট: ০২:২৫:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬