০৮:৪০ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে বিয়ে না দেয়ায় দাদি, ফুপু ও প্রতিবেশীকে হত্যা

  • নিউজ ডেস্ক
  • আপডেট: ০৬:০৩:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

ফরিদপুরে পারিবারিক কলহ ও বিয়ে না দেয়ার ক্ষোভে দাদি এবং ফুপুসহ তিনজনকে কুপিয়ে হত্যার ঘটনায় ঘাতক যুবক আকাশ মোল্লাকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে ফরিদপুর সদর উপজেলার আলীয়াবাদ ইউনিয়নের গদাধরডাঙ্গী গ্রামের একটি কলাবাগান থেকে পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। এর আগে সোমবার (২৭ এপ্রিল) রাতে ওই এলাকায় এ মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

মঙ্গলবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের হলরুমে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার মো. নজরুল ইসলাম।

তিনি জানান, সোমবার রাতে গদাধরডাঙ্গী গ্রামের হারুন মোল্লার ছেলে আকাশ মোল্লা (২৮) তার দাদি আমিনা বেগম (৮০) ও ফুপু রাহেলা বেগমকে (৫৫) কোদাল দিয়ে কুপিয়ে হত্যা করে। এ সময় প্রতিবেশী কাবুল হোসেন (৪৯) এগিয়ে এলে তাকেও কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় আকাশ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

ঘটনার পর রাতেই ঘাতক আকাশকে গ্রেফতারে বিভিন্ন স্থানে যৌথ অভিযান শুরু করে পুলিশ ও র‌্যাবের একাধিক দল। একপর্যায়ে মঙ্গলবার সকালে গ্রামের একটি কলাবাগান থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত কোদালটিও উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে পুলিশ সুপার জানান, গ্রেফতার আকাশ নানা ধরনের বিভ্রান্তিমূলক তথ্য দিচ্ছে। তবে স্থানীয়দের তথ্যমতে, আকাশ বেশ কিছুদিন ধরে মানসিকভাবে অসুস্থ ছিল। স্থানীয় টিবি হাসপাতালে চাকরি হারানোর পর সে মানসিকভাবে আরও ভেঙে পড়ে। মূলত পারিবারিক দ্বন্দ্ব এবং পরিবার থেকে বিয়ে না দেয়ায় ক্ষিপ্ত হয়ে সে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে।

সর্বাধিক পঠিত

মাদ্রাসা থেকে সরকারি বরাদ্দের  চালগুলো বৈধ উপায়ে ক্রয় করেছে;দাবি অভিযুক্তের

ফরিদপুরে বিয়ে না দেয়ায় দাদি, ফুপু ও প্রতিবেশীকে হত্যা

আপডেট: ০৬:০৩:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬