০৬:১৫ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

চাটখিলে সিএনজিতে অভিনব ছিনতাই: রাসায়নিক দ্রব্য দিয়ে নারীর থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

চাটখিল টিভি ডেস্কঃ

নোয়াখালীর চাটখিল উপজেলার নয়নপুর সড়কে সিএনজিতে যাত্রীবেশে থাকা ছিনতাইকারী চক্রের কবলে পড়ে সর্বস্ব হারিয়েছেন তামান্না নামের এক নারী। ছিনতাইকারীরা কোনো এক বিশেষ রাসায়নিক দ্রব্য ব্যবহার করে ওই নারীকে অচেতন বা নিয়ন্ত্রণহীন করে তার স্বর্ণালংকার ও নগদ টাকা হাতিয়ে নেয়।

ভুক্তভোগীর পরিবার জানায়, তামান্না নয়নপুর থেকে একটি সিএনজিতে ওঠেন। ওই সিএনজিতে আগে থেকেই যাত্রীবেশে কয়েকজন ছিনতাইকারী অবস্থান করছিল। পথিমধ্যে তারা তামান্নাকে একটি কাগজ দিয়ে সেটি পড়তে বলেন। কাগজটি হাতে নেওয়ার বা পড়ার কিছুক্ষণ পরেই তিনি নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।

বিশেষজ্ঞদের মতে, চক্রটি কোনো শক্তিশালী রাসায়নিক দ্রব্য (যেমন- স্কোপোলামিন বা ‘ডেভিলস ব্রেথ’) ব্যবহার করে থাকতে পারে। এটি ঘ্রাণের মাধ্যমে শরীরে প্রবেশ করলে মানুষ সাময়িকভাবে নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং অন্যের আদেশ পালন করতে বাধ্য হয়। তামান্নাও একইভাবে সম্মোহনগ্রস্ত হয়ে নিজের হাতে থাকা নগদ টাকা ও শরীরের স্বর্ণালংকার ছিনতাইকারীদের হাতে তুলে দেন।

ছিনতাইকারীরা ভুক্তভোগীকে পথে নামিয়ে দেয়। সে সময় ভুক্তভোগী নারী কৌশলে তাদের ছবি তুলে রাখে।

স্থানীয়দের অভিযোগ, এই সড়কে এ ধরনের ছিনতাইয়ের ঘটনা ঘটছে। সিএনজি চালকদের যোগসাজশ ছাড়া এমন অপরাধ ঘটানো কঠিন। অনেক ক্ষেত্রে চালকরা ছিনতাইকারী চক্রের সদস্য হিসেবে কাজ করে বলে স্থানীয়দের দাবি।

ভুক্তভোগী নারী বর্তমানে চিকিৎসাধীন ও মানসিকভাবে বিপর্যস্ত। তার পরিবার জানিয়েছে, তিনি কিছুটা সুস্থ ও স্বাভাবিক হলে চাটখিল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করবেন।

এলাকাবাসী এই চক্রটিকে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। পাশাপাশি নয়নপুর-আমিশাপাড়া সড়কে যাতায়াতকারী সাধারণ যাত্রীদের অপরিচিত ব্যক্তির দেওয়া কোনো বস্তু গ্রহণ না করার জন্য সতর্ক থাকতে বলা হয়েছে।

সর্বাধিক পঠিত

মাদ্রাসা থেকে সরকারি বরাদ্দের  চালগুলো বৈধ উপায়ে ক্রয় করেছে;দাবি অভিযুক্তের

চাটখিলে সিএনজিতে অভিনব ছিনতাই: রাসায়নিক দ্রব্য দিয়ে নারীর থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

আপডেট: ০৯:৩৩:৩৩ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬