০৯:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

যুবলীগের মিছিল থেকে পাঁচজন আটক, সন্ত্রাসবিরোধী আইনে মামলা

  • নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:০৩:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
  • ১৬৫

যুবলীগের মিছিল থেকে পাঁচজন আটক, সন্ত্রাসবিরোধী আইনে মামলা

যশোর শহরে যুবলীগের ব্যানারে মিছিল ও সমাবেশের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে পাঁচজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) গভীর রাত পর্যন্ত অভিযান চালিয়ে শহরের বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন— েকাজীপাড়া এলাকার আনসার আলীর ছেলে সৈয়দ তৌফিক জাহান, একই এলাকার নুরুল আলমের ছেলে শফিকুল ইসলাম সুজন, মৃত লোকমানের ছেলে বাবলু শেখ, শহিদুল ইসলামের ছেলে সোহান হোসেন এবং ষষ্টিতলা এলাকার সৈয়দ আহমেদের ছেলে আনোয়ার হোসেন বাবু।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, তারা সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগের একটি ফেসবুক পেজ থেকে যশোরে যুবলীগের দুটি কর্মসূচি পালনের দাবি করে ভিডিও প্রকাশ করেন। ভিডিওতে শহরের গরীবশাহ রোডে মিছিল থেকে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। আরও একটি ভিডিওতেও যুবলীগের কর্মসূচির দাবি করা হয়।

কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুম খান বলেন, আটক ব্যক্তিরা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের পক্ষে গোপনে কার্যক্রমে জড়িত ছিলেন। যুবলীগের মিছিলের সঙ্গে তাদের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে এবং জড়িত অন্যদের আটকেও অভিযান অব্যাহত রয়েছে।

সর্বাধিক পঠিত

মাদ্রাসা থেকে সরকারি বরাদ্দের  চালগুলো বৈধ উপায়ে ক্রয় করেছে;দাবি অভিযুক্তের

যুবলীগের মিছিল থেকে পাঁচজন আটক, সন্ত্রাসবিরোধী আইনে মামলা

আপডেট: ১১:০৩:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬