০৭:৪২ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

টানা ২ দিন দেশের কোথাও লোডশেডিং হয়নি : বিদ্যুৎ বিভাগ

  • নিউজ ডেস্ক
  • আপডেট: ০৫:৪৮:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
  • ৩৮

দেশে বিদ্যুৎ ঘাটতি না থাকায় টানা দুই দিন দেশের কোথাও লোডশেডিং হয়নি বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের বরাতে এ তথ্য জানায় বিএনপির মিডিয়া সেল।

বিদ্যুৎ বিভাগের বরাতে বিএনপির মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পোস্টে বলা হয়, ২৮ ও ২৯ এপ্রিল দেশজুড়ে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক ছিল এবং কোথাও লোডশেডিং হয়নি।

বিদ্যুৎ বিভাগের বার্তার বরাতে আরও বলা হয়, ২৮ এপ্রিল দেশে বিদ্যুতের চাহিদা ছিল ১২ হাজার ১৮৩ মেগাওয়াট এবং সমপরিমাণ বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হয়। একইভাবে ২৯ এপ্রিল ১০ হাজার ৬১২ মেগাওয়াট চাহিদার বিপরীতে পূর্ণমাত্রায় বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হয়।

  1. এর আগে ২৭ এপ্রিল বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছিলেন, আগামী সপ্তাহ থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে এবং লোডশেডিং কমে আসবে।

সর্বাধিক পঠিত

মাদ্রাসা থেকে সরকারি বরাদ্দের  চালগুলো বৈধ উপায়ে ক্রয় করেছে;দাবি অভিযুক্তের

টানা ২ দিন দেশের কোথাও লোডশেডিং হয়নি : বিদ্যুৎ বিভাগ

আপডেট: ০৫:৪৮:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬